মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ ফেরদৌস মুন্না

সম্প্রতি কিছু অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “পালংখালী সীমান্ত দিয়ে ইয়াবা আনা হচ্ছে” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ ফেরদৌস মুন্না।

এক প্রতিবাদলিপিতে তিনি জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে তার নাম জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

তিনি আরও বলেন, বাস্তবে তিনি কোনো ধরনের মাদক ব্যবসা, ইয়াবা পাচার কিংবা সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন মোঃ ফেরদৌস মুন্না।

ক্যাটাগরি