বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, মধ্যরাতে পালংখালী বিওপির টহলদল ফারির বিলের গুর্জাখাল এলাকার রুবেলের ঘেরসংলগ্ন এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পায়। পরে টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ছয় ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করছে।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পোটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাগুলো থেকে বায়ুরোধী প্যাকেটে মোড়ানো প্রায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।

ক্যাটাগরি