বিনোদন

শাস্ত্রীয় সংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে: ঋদিমা দেব নাথ

কক্সবাজারের মেয়ে ঋদিমা দেব নাথ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ নজরুল সংগীত (খ বিভাগ) বিভাগে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ র‍্যাংক, ১ম স্থান অধিকার করেছেন।

ঋদিমা দেব নাথ বর্তমানে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল-এর দশম শ্রেণিতে পড়ছেন। তার এই কৃতিত্ব কক্সবাজার জেলার শিক্ষাঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।

ঋদিমার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের শুভকামনা জানিয়েছেন।

ক্যাটাগরি