শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শিগিগিরই: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে তাঁর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে সংস্থাটি।

আইআরজিসি এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান’ শিগগিরই শুরু করা হবে। তারা দাবি করেছে, এই অভিযান ‘মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই’ শুরু হতে পারে এবং এর লক্ষ্যবস্তু হবে ‘দখলদার ইসরায়েল’ ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানগুলো। বিবৃতিতে অঞ্চলজুড়ে ‘দখলকৃত এলাকা ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News Agency খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, তিনি তাঁর ‘নির্দিষ্ট দায়িত্ব পালনকালে’ রোববার ভোরের দিকে মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তিনি টানা ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশটির নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এদিকে খামেনির পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলায় তাঁর মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ক্যাটাগরি