শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

সানায় পৌঁছালো সৌদি সমর্থিত বাহিনীর হাতে বন্দি ২০০ ইয়েমেনি

সৌদি সমর্থিত কারাগার থেকে মুক্তি পাওয়া দুই শতাধিক ইয়েমেনি বন্দি রাজধানী সানায় ফিরে গেছেন। দেশটির পশ্চিমাঞ্চলের কৌশলগত এলাকা মোখা, ধুবাব এবং তায়েজের নিয়ন্ত্রণ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে চলে যাওয়ার পর এই বন্দিরা মুক্তি পান। সানায় পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত এসব বন্দিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় এবং এ উপলক্ষে বন্দি বিষয়ক কমিটির পক্ষ থেকে একটি বিশেষ সংবাদ সম্মেলনও করা হয়।

ইয়েমেনের বন্দি বিষয়ক কমিটির প্রধান আবদুল কাদির আল-মুর্তাদা জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত ২১০ জন বন্দি এমন একটি বন্দি বিনিময় চুক্তির অংশ ছিলেন যা পূর্বে চূড়ান্ত হলেও প্রতিপক্ষের অসহযোগিতার কারণে তা আটকে গিয়েছিল। ‘আল্লাহ শক্তির দিক থেকে শক্তিশালী ও শাস্তিতে কঠোর’ নামের একটি সফল সামরিক অভিযানের মাধ্যমে সৌদি সমর্থিত বাহিনীর শক্তপোক্ত অবস্থান ভেঙে তাদের মুক্ত করা হয়। বন্দি হিসেবে মুক্তি পাওয়া এসব ইয়েমেনি গত পাঁচ থেকে আট বছর ধরে কারাবন্দি ছিলেন এবং তাদের অনেকের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডসহ কঠোর কারাদণ্ডের সাজা দিয়েছিল।

এর আগে  হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে পশ্চিমাঞ্চলে বড় ধরনের সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ওই অভিযানে তায়েজ ও হুদায়দা গভর্নরহাটের ছয়টি জেলার প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা সৌদি সমর্থিত বিদেশি শক্তির কবল থেকে পুনরুদ্ধার করা হয়। এই অভিযানের ফলে কৌশলগত বাবে এল-মান্দেব প্রণালী, ময়ুন দ্বীপ এবং মোখাসহ আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ক্যাম্প ও ঘাঁটি পুরোপুরি ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে।

সূত্র: আল মায়াদিন

ক্যাটাগরি