রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। দেশটির স্থানীয় সময় রাত ১০টার দিকে ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে মেসি। তবে মেসি, তাঁর পরিবার কিংবা ক্লাবের পক্ষ থেকে এখনো মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই হোর্হে মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন মেসির এজেন্ট হিসেবে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও আলোচনা পরিচালনা করেছেন এবং তাঁর ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন।

গত কয়েক মাস ধরে বাবার অসুস্থতার কারণে মেসি ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছিলেন। বাবার পাশে থাকতে জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের অল স্টার ম্যাচ থেকেও বিরতি নিয়েছিলেন তিনি।

ক্যাটাগরি