টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি আইস, মদ ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে তাস দিয়ে জুয়া খেলার সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএনের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের ডি/২ ব্লকের পাহাড় সংলগ্ন একটি পান-সিগারেটের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—আবু তৈয়ব (২৬), কোরবান আলী (১৯) ও সেলিম (১৯)।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে এক বান্ডিল প্লেয়িং কার্ড ও নগদ ১ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
পরে দুপুর ১২টার দিকে তাদের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূর মোবাইল কোর্ট পরিচালনা করেন। বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে পৃথক মামলায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে যথাযথ এপিবিএন স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।