কক্সবাজার জেলা

প্রায় দুই হাজার আইফোনসহ গ্রেপ্তার ৬ বিদেশিকে আদালতে, রিমান্ড চাইবে সিআইডি

কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোন ও ৭৫টি ল্যাপটপসহ গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়েছে। অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে করা সাইবার আইনের মামলায় অধিকতর তদন্তের স্বার্থে তাদের রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালতে তাদের তোলার কথা রয়েছে। সেখানে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হতে পারে।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় দুই হাজার আইফোন ও ৭৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।

মামলাটির অধিকতর তদন্তে আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে সিআইডি আদালতে রিমান্ড আবেদন করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি