কক্সবাজার জেলা

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে কক্সবাজার সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তবে সফরের দিন-তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যটন মেলার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে আসতে পারেন। তবে প্রধানমন্ত্রীর সফরের নির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে গত ২৪ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, চলতি বছরের অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটি উদ্বোধন করবেন। বাসসসহ একাধিক সংবাদমাধ্যমেও মন্ত্রীর এ বক্তব্য প্রকাশিত হয়।

বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্যক্রমের জন্য প্রস্তুত করার অংশ হিসেবে নতুন টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের কার্যক্রম শুরু হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানও জানিয়েছেন, অভ্যন্তরীণ কার্যক্রম শুরুর পর অক্টোবরে আন্তর্জাতিক কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

এর আগে বিমানমন্ত্রী জানিয়েছিলেন, কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ক্যাটাগরি