দেশে ভূমিকম্প অনুভূত, আবহাওয়া অধিদপ্তর জানাল—কোথায় কখন
রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে।
ভূমিকম্পটি মৃদু হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।