লামায় রুনু দাশ নামে নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে রুনু দাশ (৪৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ৪ নভেম্বর (বুধবার) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
পরিবার সূত্রে জানা যায়, রুনু দাশ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। বুধবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়াসহ বিভিন্ন স্থানে তাঁকে খুঁজেছেন পরিবারের সদস্যরা। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ রুনু দাশের বর্তমান ঠিকানা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায়। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সন্ধান দিতে যোগাযোগে:
কেউ রুনু দাশকে কোথাও দেখতে পেলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: সঞ্জয় দাশ (বড় ছেলে): ০১৮৮৯৫০৬৪৬৫, ০১৮৪৯১৪৯০৮৪ এবং শান্ত দাশ (ছোট ছেলে): ০১৮৩৪৪৬২৭২৬
পরিবারের পক্ষ থেকে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত রুনু দাশের সন্ধান পাওয়া সম্ভব হয়।