রাজধানী

ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। তার জীবনসঙ্গী হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়াভাবে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে।

বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বাগদানের বিষয়টি জানিয়েছিলেন হান্নান মাসউদ।

শ্যামলী সুলতানা জেদনী গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন। সংগঠনটি বিলুপ্ত হওয়ার পর নতুন করে গঠিত জাতীয় ছাত্রশক্তিতে তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

ক্যাটাগরি