বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি ট্রাম্পের

সংগৃহিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে— এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। অভিযানে তার স্ত্রীসহ মাদুরোকে আটক করা হয়েছে এবং পরে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।”

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে দেশটিতে হামলা শুরু করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্যাটাগরি