শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

কক্সবাজার সংবাদ

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

cff71294-4bad-4e29-850f-f61a9e4514b0 (1)

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দৃষ্টিগোচর হয়েছে। এ সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ এখনো জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

ক্যাটাগরি