আইনি জটিলতায় নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল: সুবিধাজনক অবস্থানে হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্টের দেওয়া আগের আদেশ চেম্বার আদালত স্থগিত করায় তিনি আইনগতভাবে ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন। ফলে নির্বাচন করার যোগ্যতা হারালেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই স্থগিতাদেশ দেন। শুনানিতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আদালতের এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল বা অযোগ্য হওয়ার বিষয়টি কার্যত চূড়ান্ত রূপ পেল। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশের পর তার পক্ষে নির্বাচনে ফেরার মতো আর কোনো কার্যকর আইনি পথ খোলা নেই।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।