বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা পর্দায় যেমন দর্শকদের মন জয় করেছেন, বাস্তব জীবনেও তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই জুটি। সম্প্রতি গোপনে বাগদান সম্পন্ন করার খবর ছড়িয়ে পড়ার পর তাদের বিয়ে নিয়ে গুঞ্জন নতুন করে তীব্র হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগতভাবে আংটি বদল করেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে, যা হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

এক সাক্ষাৎকারে রাশমিকা বিষয়টি নিয়ে মুখ খুলে বলেন, ‘গত চার বছর ধরে এই ধরনের আলোচনা চলছে। মানুষ বারবার একই প্রশ্ন করছে। তবে বিষয়টি নিয়ে তখনই কথা বলব, যখন সত্যিই বলার সময় আসবে।’

গুঞ্জনের তথ্য অনুযায়ী, সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হতে পারে। অনুষ্ঠানটি হবে ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তবে রাশমিকা এখনো এই খবর নিশ্চিত বা অস্বীকার করেননি।

বাগদানের পর তাদের আঙুলে দেখা গেছে আংটি, যা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য না দিলেও আড়ালও করেননি তারা। পাপারাৎজির নজর এড়িয়ে থাকা সম্ভব হয়নি, তাই ফ্যানদের মধ্যে এখনই অপেক্ষা এবং উত্তেজনা তুঙ্গে।

উত্তেজনার এই মাঝে বিজয়–রাশমিকার আসন্ন বিবাহের খবর দর্শক ও অনুরাগীদের জন্য নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে।

ক্যাটাগরি