বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক

টেকনাফে কোস্ট গার্ড এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীর নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুইটি কাঠের বোট তল্লাশি করা হয়। তল্লাশিতে ২৫ হাজার পিস ইয়াবা এবং নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মাদক সামগ্রীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ক্যাটাগরি