মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

সালাহউদ্দিন আহমেদের গণসংযোগে চকরিয়াজুড়ে জনতার ঢল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ যেদিকেই যাচ্ছেন, সেদিকেই সৃষ্টি হচ্ছে জনসমাগম। স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরছেন, করমর্দন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তার উপস্থিতিতেই মুখর হয়ে উঠছে পুরো এলাকা। প্রবীণ থেকে তরুণ—সবার চোখেমুখেই ফুটে উঠছে তাকে ঘিরে প্রত্যাশা ও আস্থার ছাপ।

বৃহস্পতিবার তিনি চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। সকালে হাফালিয়া কাটা, ল্যাং মিজ্জিপাড়া, সবুজ পাড়া, গোবিন্দপুর পশ্চিম পাড়া, গোবিন্দপুর পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, সর্দারপাড়া, সিকদার পাড়া ও মৌলভীপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর তারা এমন একজন নেতাকে কাছ থেকে পাচ্ছেন, যিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন, সমস্যাগুলো বোঝেন এবং দায়িত্বশীলভাবে আশ্বাস দেন। তাদের বিশ্বাস, এই নেতৃত্বই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, মানুষের এই ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় সাধারণ মানুষের পাশেই থাকবেন বলে তিনি অঙ্গীকার করেন।

ক্যাটাগরি