বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

সেনাবাহিনীর অভিযানে খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক

কক্সবাজারে দেশীয় অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামসহ বহু মামলার আসামি মামুন ও কায়ছার নামের দুই সহোদরকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামুন ও কায়ছারকে গ্রেফতারের লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুরুশকুল আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ভোরে পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মামুনের বিরুদ্ধে ১৮টি এবং কায়ছারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গ্রেফতারের পর তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ১৮ ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দুই আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ক্যাটাগরি