জাতীয়

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সম্পদের বিবরণ প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দেন।

সে সময় তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার জন্য সম্পদ বিবরণী প্রকাশ নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

সম্পদ বিবরণীর বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন…

ক্যাটাগরি