বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

রাজধানীতে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক

রাজধানীর সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে টাকা বিতরণের সময় আটক করেছেন এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

বুধবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানান, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে তাকে ধরে ফেলা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ক্যাটাগরি