আমি সকলের এমপি- লুৎফুর রহমান কাজল
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সাংসদ জনাব লুৎফুর রহমান কাজল শপথ গ্রহন শেষে নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শুরু করেন। এরই অংশ হিসাবে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক সাক্ষাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নব-নির্বাচিত সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন- নির্বাচনে যারা আমাকে ভোট দিছে আর যারা দেননি সেটা দেখার বিষয় নই “আমি সকলের এমপি”। এসময় তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন- আমার দলের কেউ যদি অপরাধ মুলক কাজ করে তা সহ্য করব না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। তিনি দলীয় নেতাকর্মীদেরকে মাদক ব্যবসা, মাটি কাটা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন। সমাজের সর্বস্থরের মানুষকে সাথে সুন্দর সমাজ গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উক্ত সাক্ষাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুরুশকুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মাবুদ, সাবেক চেয়ারম্যান আমানুল হক আমান, বিএনপি নেতা সাইফুল্লাহ নুর, শ্রমিকদলের সদর উপজেলা সভাপতি মোতাহের হোসেন, বিএনপি নেতা সুলতান মামুন, নুরুল আলম, মোস্তাক আহমদ, জানে আলম মেম্বার,
কৃষকদল নেতা এম জুনায়েদ, শহিদুল হক পুতু, কুতুব উদ্দিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব ফরিদুল আলম, ছাত্রদল নেতা আবু বক্কর, আমানুল হক শামিম, রুবেল মিয়া, মো: ফারুক সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি – সম্পাদক সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।