শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি : পরীমণি

পরীমণি-র জন্য এবারের রমজান অন্যরকম আবেগ নিয়ে এসেছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে ছায়ার মতো পাশে থাকা প্রিয় নানুভাই আর নেই। তাই সেহরি ও ইফতারের সময়গুলোতে স্মৃতির ভার আরও বেশি অনুভব করছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে রমজানের অনুভূতি প্রসঙ্গে পরীমণি বলেন, বাসায় মুরুব্বি না থাকায় নানুভাইকে খুব মনে পড়ছে। রোজার দিনগুলোতে তার জন্য সেহরি তৈরি করা, ইফতারের আয়োজন—সবকিছুই তাকে ঘিরেই ছিল। প্রিয় মানুষটির অনুপস্থিতিতে রমজান যেন কিছুটা ফিকে হয়ে গেছে বলে জানান তিনি।

নিজের ইফতার পছন্দ সম্পর্কেও কথা বলেন পরী। তিনি জানান, দুধ-কলাভাত তার খুব প্রিয়। ইফতারে ভাজাপোড়া এড়িয়ে চলেন; শরবত ও খেজুর দিয়েই ইফতার সারেন।

ঈদকে ঘিরে আলাদা কেনাকাটার অভ্যাস নেই বলেও জানান এই অভিনেত্রী। তবে নিজের চেয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুস্থতা ও সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষায়, দেশের প্রতিটি সিনেমাই যেন ভালো ব্যবসা করে এবং সফল হয়—এটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

নতুন কাজের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি পরীমণি। আপাতত যে কাজ নিয়ে তিনি সামনে এসেছেন, সেটিতেই মনোযোগ দিতে চান। সময় হলে নতুন প্রকল্পের খবর জানাবেন বলেও আশ্বাস দেন তিনি।

ক্যাটাগরি