বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

‘টমি’কে পিটিয়ে হত্যা, মাকে হারিয়ে দিকবিদিক ছুটছে ৬ কুকুরছানা

_ ছবিতে মা হারানো কুকুরছানা।

পটুয়াখালী-র কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে একটি মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটলেও বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। ছানাসহ কুকুরটিকে লালন-পালন করতেন স্থানীয় গৃহিণী নাসরিন নাহার।

নাসরিন নাহারের অভিযোগ, প্রায় ছয় থেকে সাত বছর ধরে তিনি ‘টমি’ নামের কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করছিলেন। এক মাস আগে টমি ছয়টি ছানার জন্ম দেয়। দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অভিযোগ তুলে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে পরে মাটিচাপা দেন বলে দাবি তার।

এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে তার মেয়ে ইলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন নাসরিন। মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন ছড়িয়ে-ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মকরুফ বিল্লাহ খান বলেন, অবুঝ প্রাণীকে পিটিয়ে হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

কলাপাড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি