মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন

জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তার জামিন মঞ্জুর করে। এই জামিনের ফলে কারাগারে থাকা আবদুর রহমান বদির মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওই সময়ের আন্দোলন চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলার অভিযোগ আনা হয়। ওই ঘটনায় দেশজুড়ে একাধিক মামলা দায়ের করা হয়, যেখানে রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়। আবদুর রহমান বদি তখন অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন।

আব্দুর রহমান বদি কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি।

এই জামিনের মাধ্যমে তিনি আপাতত মুক্তি পেলেও মামলার সকল বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

ক্যাটাগরি