শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ উল্টে আহত ৮ পুলিশ

_প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পিকআপটি দুর্ঘটনার মুখে পড়ে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দেওয়ার জন্য জেলা পুলিশ লাইন্স থেকে পিকআপটি বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও শরিফ নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এছাড়া মহিউদ্দিন, মেহেদী হাসান, এএসআই নিজাম, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান আহত হয়েছেন। আহতদের স্থানীয় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গুরুতর আহত নায়েক জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মিয়া জানান, প্রতিমন্ত্রীর প্রোগ্রামে প্রটোকলের দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, অটোরিকশাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ক্যাটাগরি