মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

আরকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর প্রতিবাদ বিবৃতি

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আরকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর বিরুদ্ধে সীমান্ত এলাকায় মাদক ব্যবসা, অস্ত্র পাচার, মোবাইল ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তার প্রতি আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এআরএ স্পষ্টভাবে জানাতে চায় যে, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো নির্যাতিত ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা। কোনো ধরনের মাদক ব্যবসা, অস্ত্র পাচার বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এআরএ’র সাংগঠনিক বা আদর্শিক কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংস্থার। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে অপরাধে জড়িত থাকলে তার দায় ব্যক্তিগত তা কোনো সংগঠনের ওপর আরোপ করা অন্যায় ও বিভ্রান্তিকর। আমরা বরাবরই ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, যুবসমাজকে অপরাধ থেকে বিরত রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রমে সচেতনতা তৈরির পক্ষে কাজ করে আসছি।

আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি যাচাই-বাছাই ছাড়া কোনো সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ প্রচার না করতে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্তের পক্ষে।

এআরএ পুনরায় ঘোষণা করছে আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার ও মানবিক মর্যাদার জন্য; কোনো অপরাধমূলক কার্যক্রমের জন্য নয়।

প্রতিবাদকারী :

কেন্দ্রীয় সমন্বয় পরিষদ
আরকান রোহিঙ্গা আর্মি (এআরএ)।

ক্যাটাগরি