জোয়ারিয়ানালায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমানের অগ্রিম ঈদ শুভেচ্ছা
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের আকাঙ্ক্ষিত প্রার্থী শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর মাঝে আসে ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব। এ উৎসব ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা দেয় এবং ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি শাসক নয়, সেবক হিসেবে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান।
শফিকুর রহমান জানান, ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জোয়ারিয়ানালাকে একটি আধুনিক জনপদে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতা ও দোয়া থাকলে এই উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, সবসময় মানুষের পাশে থাকা, দুঃসময়ে সহযোগিতা করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তার লক্ষ্য। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সমৃদ্ধি—এই কামনা করেন তিনি।
শেষে জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধাদের ঈদ মোবারক জানিয়ে সবার জন্য আনন্দময় ও নিরাপদ ঈদের প্রত্যাশা করেন।