নন্দাখালী ৩নং ওয়ার্ডবাসীকে মেম্বার প্রার্থী সাদ্দামের অগ্রিম ঈদ শুভেচ্ছা
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী ৩নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী জয়নাল উদ্দিন সাদ্দাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও পরহেজগারিতার শিক্ষা দেয়। রমজান মাস গুনাহ মাফের এক অনন্য সুযোগ এবং এটি মানুষকে আখিরাতমুখী হতে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
মালয়েশিয়া প্রবাসী জয়নাল উদ্দিন সাদ্দাম আরও বলেন, তিনি নন্দাখালী ৩নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চান। এলাকার উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের ভালোবাসা ও আস্থা পেলে প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
শেষে তিনি নন্দাখালী বড়পাড়া, মোরাপাড়া ও উত্তরপাড়াসহ ৩নং ওয়ার্ডের সকল বাসিন্দাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদ কামনা করেন।