নন্দিত শিল্পী অদিতি বড়ুয়ার কণ্ঠে আসছে নতুন মৌলিক গান “রাত নামে নীরব গানে”
সংগীতপ্রেমীদের জন্য সুখবর খুব শীঘ্রই আসছে নন্দিত কণ্ঠশিল্পী অদিতি বড়ুয়ার নতুন মৌলিক গান “রাত নামে নীরব গানে”। ইতোমধ্যেই গানটি নিয়ে শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
গানটির কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার এম আমান উল্লাহ, আর গানটির সুর ও সংগীত আজম চৌধুরী। আধুনিক ধারার এই গানটি প্রেম, অনুভূতি ও রাতের নিঃশব্দ আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গানটির মিউজিক কম্পোজিশন সম্পন্ন হয়েছে “স্টুডিও সুর সমুদ্র” ব্যানারে ভারতের একটি স্বনামধন্য স্টুডিওতে, যা গানটির মান ও বৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। পুরো প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাবলু দে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গানটি মুক্তির পর শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। খুব শিগগিরই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
সংগীতবোদ্ধাদের মতে, শক্তিশালী গীত, সুর ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে “রাত নামে নীরব গানে” হতে পারে চলতি সময়ের অন্যতম আলোচিত গান।