সদর উপজেলা

মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই কক্সবাজার থেকে নিখোঁজ শিশু শাহীনুর রহমান!

কক্সবাজার শহরের এসএম পাড়াস্থ রওজাতুল কামাল হিফজ মাদরাসা থেকে শাহীনুর রহমান নিশাদ (৯) নামের এক শিশু শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ২টার দিকে সে মাদরাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও কান্নার রোল পড়েছে।

নিখোঁজ শিশু শাহীনুর রহমান নিশাদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭নং ওয়ার্ড ছেরারকুল এলাকার মো. জহির ও মৃত আমেনা বেগমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি শিশুটির মা ব্রেইন টিউমার অপসারণের সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মায়ের এই অকাল মৃত্যুর শোকে পরিবারটি এমনিতেই বিপর্যস্ত, এর মধ্যেই একমাত্র শিশু সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার শোকার্ত বাবা ও স্বজনরা।

শিশুর বিবরণ ও পরনের পোশাক: নাম: শাহীনুর রহমান নিশাদ, পিতার নাম: মো. জহির, মাতার নাম: মৃত আমেনা বেগম,  ঠিকানা: ছেরারকুল, ৭নং ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান জেলা।
কোনো হৃদয়বান ব্যক্তি ছবি দেখে শিশুটিকে কোথাও দেখতে পেলে বা সন্ধান জানলে দ্রুত নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে: ০১৮২৮-৩৭৯৮২০, ০১৬০০-৮৪২৫৭৯

অথবা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট খবর পৌঁছে দিয়ে শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ক্যাটাগরি