বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মুবিনকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যাকাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুবিনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল লিংক রোড রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

ক্যাটাগরি