সদর উপজেলা

স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা, জনমনে নানা প্রশ্ন

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় আড়ং ও স্বপ্ন সুপার শপে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকারবিরোধী অপরাধের দায়ে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পণ্যের বিক্রয়ব্যবস্থা তদারকি করা হয়। ভোক্তারা যাতে পণ্য কেনার সময় নির্ধারিত পরিমাণ ওজন পান এবং কোনো ধরনের অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে অভিযান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম নাঈম। তিনি বলেন, ভোক্তাদের সঠিক ওজনে পণ্য কেনা নিশ্চিত করা এবং বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ঝাউতলা এলাকার আড়ং ও স্বপ্ন সুপার শপের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় ভোক্তা অধিকারবিরোধী অপরাধের দায়ে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হলেও স্বপ্ন সুপার শপের বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পণ্যের ওজন, মূল্য এবং বিক্রয়সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকলে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ভোক্তাদের অধিকার রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং পণ্য কেনাবেচায় অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি