কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদকসেবী, একজন আমলযোগ্য অপরাধে অভিযুক্ত এবং চারজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ জানায়, পৌরসভার বিভিন্ন পয়েন্ট ও সদর উপজেলার ইউনিয়নগুলোতে একযোগে একাধিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদকসেবীদের মধ্যে কক্সবাজার পৌরসভার সাইফুর ইসলাম (৪২), মোর্শেদ (৩৭), মুজিবুর রহমান (৩১), মো. শাহিন (৩৫) ও মো. শহিদুল (৩৮); মহেশখালীর মানিক চন্দ্র ঘোষ (৩৮) ও রুপন কান্তি দে (৪৯); ঈদগাঁওয়ের ফজলুল ইসলাম ফয়েজ (২৫); রামুর মো. জসিম (৪২) এবং রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮) রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন অপরাধের অভিযোগে পিএমখালী ইউনিয়নের মিজানুর রহমান (২৯)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আদালতের পরোয়ানা তামিল করতে গিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার মেসার্স দরবার ফিশারীজের মো. আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়ার সিফাত নুর আলিফ, ভারুয়াখালীর মো. রিয়াদ (২০) এবং খুরুশকুলের আজিজুল হক ওরফে জাহেদ।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পর্যটন শহর ও সংলগ্ন ইউনিয়নগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার সবাইকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।