সদর উপজেলা

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর মডেল থানা পুলিশের একাধিক দল একযোগে এ অভিযান পরিচালনা করে। এতে দুই চোর ও ছিনতাইকারী, ১৪ মাদকসেবী, দণ্ডবিধির ২৯০ ধারার মামলায় ১৮ জন, ধর্তব্য অপরাধে পাঁচজন এবং পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই চোর ও ছিনতাইকারীর বিরুদ্ধে আগে থেকেই চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে পৌর এলাকা থেকে গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা রয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি