শনিবার কক্সবাজার আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
দুই দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আকাশপথে শনিবার দুপুরে তাঁর কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ফিন্যান্স ডিভিশন আয়োজিত ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা কনফারেন্সে’ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, রবিবার কনফারেন্সের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।