মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে ইনশাআল্লাহ। ধানের শীষ উন্নয়নের প্রতীক বলে তিনি উল্লেখ করেন এবং নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে সালাম পৌঁছে দিতে।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬–১৭ বছর তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করেছে। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। পাশাপাশি মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে চকরিয়া ও পেকুয়া শহরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, জনগণ বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত করেছে। তাই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পথসভায় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী এবং অন্যান্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ক্যাটাগরি