শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারের ৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৩ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৩ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে পাঁচজন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে সর্বোচ্চ সাতজন, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনে ছয়জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন।

এ বিষয়ে সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচনে আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সে বিষয়ে প্রার্থীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’তিনি আরো বলেন, ‘আগামী ২ জানুয়ারি কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনের এবং ৩ জানুয়ারি কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ক্যাটাগরি