হোয়াইক্যংয়ে জেলের ছদ্মবেশে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় মো. শফিউল আলম (১৮) নামে এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক শফিউল আলম টেকনাফ থানার মনিরঘোনা এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাশেদ আহমেদের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।