বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় ইয়াবা পাচারের সময় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জোনায়েত (২৬) নামে এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জোনায়েত কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-সি-২, সুবলংকাটা এলাকার বাসিন্দা নরু হোসেনের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাটাগরি