মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা, তদন্তে পুলিশ

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। তিনি বলেন, “বুধবার সকালে আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন এবং আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অফিসে গুলির ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও আশপাশের তথ্য সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ক্যাটাগরি