টেকনাফ

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর জেলে আহত হয়েছেন। আহতরা বর্তমানে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে সোহেল ও আব্দুল্লাহ সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, আহতদের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং আঘাতের ধরন দেখে গুলির আঘাত বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

এর আগে গত ১৩ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। সে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ক্যাটাগরি