শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজার জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট ছলিমুল মোস্তফা

কক্সবাজার জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট ছলিমুল মোস্তফা।

তিনি ২০০৫ সালের ২৯ অক্টোবর কক্সবাজার আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি জেলা ও দায়রা জজ আদালতে দক্ষতার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আইন অঙ্গনে তার অভিজ্ঞতা ও পেশাগত সুনামের কারণে এ নিয়োগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এডভোকেট ছলিমুল মোস্তফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হাজী সিরাজ আহমদের পুত্র।

গত ২৫ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মো: মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

তার নিয়োগে আইনজীবী মহল ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন এবং শিশু নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ায় এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন।

ক্যাটাগরি