শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারের আকাশে দেখা গেলো পবিত্র রমজানের চাঁদ

কক্সবাজার–এর আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখতে পান স্থানীয়রা।

এ সময় লাবনী পয়েন্টের বীচ ম্যানেজমেন্ট কমিটির গোলঘরে জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণের মাধ্যমে রমজান মাস শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আজ বুধবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সেহেরি গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী সিয়াম সাধনার পবিত্র রমজান। ইতোমধ্যে শহরের বিভিন্ন মসজিদে তারাবির প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা ইবাদতের জন্য প্রস্তুত হচ্ছেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর ক্যালেন্ডার অনুযায়ী, কক্সবাজারে প্রথম রমজানে সেহেরির শেষ সময় ভোর ৫টা ০৩ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫২ মিনিট নির্ধারণ করা হয়েছে।

রমজানকে কেন্দ্র করে শহরের বাজারগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।

 

ক্যাটাগরি