শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

‘অমৃত স্বরকলি’ মাতৃভাষার টানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজন শিশু-কিশোরদের শিল্পউৎসব

-সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ

শিশু-কিশোরদের রঙের তুলি আর শব্দমালায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন ‘অমৃত স্বরকলি’ অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গীত বিভাগের পরিবেশনায় জাতীয় সঙ্গীত, একুশের গান ও আবৃত্তি পরিবেশনের মধ্যে দিনব্যাপী একুশের নানা আয়োজন শুরু হয়েছে। বেলা ১২.৩০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে শুরু হয় আবৃত্তি, চিঠি লেখা, চিত্রাংকন ও ক্লে আর্ট প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় দুইশ‘রও অধিক শিক্ষার্থী অংশ নেয়।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারক এর সঞ্চালনায় পুরো দিন ব্যাপী একুশের এই আয়োজনে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, কক্সবাজার সিটি কলেজের প্রফেসর সংস্কৃতি কর্মী ইপ্সিতা চক্রবর্তী, চিত্রশিল্পী মংলা ওয়ান, নৃত্য প্রশিক্ষক মো. হারুনুর রশীদ, সাংস্কৃতিক কর্মী এ্যানি পাল।

প্রতিযোগিতা সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী মৌমিতা ভট্টাচার্য্য। পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের অর্থ সম্পাদক মো. আয়াত উল্লাহ, সদস্য যথাক্রমে তমা পাল, রাহুল বড়ুয়া দৃশ্য, জাওয়াদ বাশার অনন্ত, অনিন্দ্য দেব অন্তু, মো. জুনাইদ। বিকাল ৪.৩০টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবি আসিফ নূর।

সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি রাধু বড়ুয়া চৌধুরী, ডা. রণধীর দেব নাথ, মনোরম সাহা বসন্ত, শুভ দাশ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন, সাংস্কৃতিক সম্পাদক নিহারিকা ধর আঁখি, সদস্য প্রিয়া ধর, সত্যেন সেন সাংস্কৃতিক প্রশিক্ষনায়তনের সঙ্গীত প্রশিক্ষক মিথিলা সেন তুহি, যন্ত্রশিল্পী শান্তনু চৌধুরী।

ক্যাটাগরি