বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজার বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসনর‍্যাব

সোমবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শহরের বাজারঘাটা ও বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি পাওয়ায় আরও কয়েকটি দোকান মালিককে সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। এসময় ক্রয়-বিক্রয়ের রশিদ, কাঁচা ও পাকা ভাউচার এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য যাচাই করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।”

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি