বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

খুরুশকুলে ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার জেলা সদরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

গ্রেফতারকৃত জেসমিন আক্তার জুই (২২) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের মেয়ে এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসিএস ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, খুরুশকুল এলাকার একটি বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ মে) রাতে পূর্ব ডেইল পাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় বাড়িটি তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন আক্তার জুইকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয় এবং আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

ক্যাটাগরি