মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

সদর থানার অভিযানে দুই ঘণ্টার মধ্যেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর চোরাই মালামাল উদ্ধার, আটক ১

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী এক ব্যবসায়ীর চোরাইকৃত মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দুপুর আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড গোলচত্বরের পশ্চিম পাশে রাস্তা থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ী মো. মোরশেদের তিনটি লাল ত্রিপাল ও ৭৭০ পিস স্যাভলন সাবান চুরি হয়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

এ ঘটনায় রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার আভিযানিক দল অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে সদর উপজেলার পাহাড়তলী এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করে এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ক্যাটাগরি