সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান।
তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম প্রাচীন পৌরসভা। এর গুরুত্ব ও সম্প্রসারিত নাগরিক সেবার প্রয়োজনীয়তা বিবেচনায় এটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা গত এক সপ্তাহে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নীতিগত সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ তুলে ধরেন।
এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।