বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

শাপলা চত্বর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গুলশান এলাকা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

ক্যাটাগরি